যুব গেমস্ অনুর্ধ্ব-১৭ ফুটবলে ‘তরুণ’ চ্যাম্পিয়ন মাগুরা সদর, ‘তরুণী’ শ্রীপুর

মাগুরানিউজ.কমঃ 

শহর প্রতিবেদক- 

সারা দেশ থেকে ক্রিড়াবিদ তৈরির লক্ষ্য নিয়ে দেশে প্রথমবারের মত আয়োজিত হচ্ছে বাংলাদেশ যুব গেমস। দেশব্যাপি প্রতিভাবানদের খুঁজে বের করে আন্তর্জাতিক অঙ্গনের জন্য প্রস্তুত করাই এই ক্রীড়াযজ্ঞের প্রধান উদ্দেশ্য।

প্রতিযোগিতায় বড় কিছু করে দেখানোর স্বপ্ন মাগুরার। বুধবার মাগুরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে তরুণ-তরুণী অনুর্ধ্ব-১৭ ফুটবল ইভেন্টের তরুন ও তরুনী ফুটবল দলের ফাইনাল খেলা।

সকালে তরুণীদের ফাইনালে শ্রীপুর অনুর্ধ্ব-১৭ তরুণী ফুটবল দল মাগুরা সদর অনুর্ধ্ব-১৭ তরুণী ফুটবল দলকে ৭-০ গোলে পরাজিত করে যুব গেমস্ চ্যাম্পিয়ন হয়।

বিকালে তরুণদের ফাইনালে মাগুরা সদর অনুর্ধ্ব-১৭ তরুণ ফুটবল দল ২ গোলে মহম্মদপুর অনুর্ধ্ব-১৭ তরুণ ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

সোমবার থেকে শুরু হওয়া এ যুব গেমসে ৬ টি ইভেন্টে মাগুরা সদর, শ্রীপুর, শালিখা ও মহম্মদপুর উপজেলার অনুর্ধ্ব-১৭ তরুণ-তরুণীরা অংশ নিচ্ছে।

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের পৃষ্টপোষকতায় মাগুরা জেলা ক্রীড়া সংস্থা এ যুব গেমসের আয়োজন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: