মাগুরা হয়ে ফরিদপুরের বাস চলাচল বন্ধ

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

মাগুরা হয়ে ফরিদপুরের সরাসরি বাস চলাচল আজ মঙ্গলবার দুপুর থেকে বন্ধ রয়েছে। সকালে মাগুরার এক ড্রাইভারকে মারপিট করে ফরিদপুরের শ্রমিকরা। এরই প্রতিবাদে মাগুরার উপর দিয়ে ফরিদপুর থেকে ছেড়ে আসা খুলনা, বেনাপোল ও কুষ্টিয়াগামী সরাসরি বাস সার্ভিস বন্ধ করে দিয়েছে মাগুরার বিক্ষুব্ধ শ্রমিকরা।

এ সময় তারা ফরিদপুর থেকে ছেড়ে আসা গাড়িগুলোর যাত্রীদের মাগুরার মালিকানাধীন বিভিন্ন গাড়িতে তুলে দিয়ে ফরিদপুরের গাড়ি ফেরত পাঠিয়ে দেয়।এতে যাত্রীরা দুর্ভোগে পড়েন।

মাগুরা বাস টার্মিনালে উপস্থিত মাগুরা মটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ জানান- দীর্ঘদিন ধরে মাগুরা টার্মিনাল থেকে দৌলতদিয়া ঘাট পর্যন্ত বেশ কিছু বাস ছেড়ে যায়। সম্প্রতি ফরিদপুর বাস মিনিবাস মালিক গ্রুপের লেলিয়ে দেয়া এক শ্রেণীর দূর্বৃত্তরা গাড়িগুলির শ্রমিকদের উপর হামলা মারপিট ও টাকা ছিনিয়ে নেয়ার মত ঘটনা ঘটিয়ে যাচ্ছে। মঙ্গলবার সকালে ফরিদপুরের কামারখালি থেকে মাগুরার এসডি পরিবহন নামের একটি গাড়ির ড্রাইভার আরজ আলীকে মারপিট করে তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার দুপুরে মাগুরার শ্রমিকরা ফরিদপুরের মালিকানাধীন খুলনা, বেনাপোল ও কুষ্টিয়াগামী গাড়িগুলিকে মাগুরায় আটকে দেয়। এ সময় ওই সকল গাড়ির যাত্রীদের অন্য গাড়িতে তুলে দেয়া হয়। নেতৃবৃন্দ জানিয়েছেন, ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত ফরিদপুরের কোন গাড়ি মাগুরার উপর দিয়ে সরাসরি যেতে দেয়া হবেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: