মাগুরানিউজ.কমঃ
চলতি জানুয়ারী মাস থেকে মাগুরা পৌরসভার সরবরাহকৃত পানির বিল বৃদ্ধি করেছে পৌর কর্তৃপক্ষ। বাড়তি বিল গুনতে হবে গ্রাহকদের। ফলে গ্রাহকরা বিপাকে পড়েছে।
তবে পৌর কর্তৃপক্ষের দাবী প্রতি মাসে পানি খাতে লস হচ্ছে ১১ লক্ষ ৩০ হাজার টাকা। সেই ক্ষতি কিছুটা পোষানোর জন্য এই বৃদ্ধি করা হয়েছে।
পৌরকর্তৃপক্ষ সুত্রে জানাগেছে, পানি শাখার বিদুৎ বিল বৃদ্ধি , কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধিসহ পানি শাখার রক্ষনাবেক্ষনের জন্য এবং প্রতিদিন ১০ ঘন্টা পানি সরবরাহের জন্য মাসিক গড় ব্যায় হচ্ছে ১৮ লক্ষ টাকা। সেখানে মাসিক আয় ৬ লক্ষ ৭০ হাজার টাকা। প্রতি মাসে ঘাটতি থাকছে ১১ লক্ষ ৩০ হাজার টাকা। এই কারনে পানির বিল বৃদ্ধি করা হয়েছে। অল্প সময়ের মধ্যে একটি পানি শোধনাগার ও ৬টি পাম্প স্থাপনের কাজ শেষ হবে।


