মাগুরায় মানহানির অভিযোগে অধ্যক্ষের বিরুদ্ধে থানায় জিডি

মাগুরানিউজ.কমঃবিশেষ প্রতিবেদক-

মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ শাহাজ উদ্দিনের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মানহানির অভিযোগে একটি লিখিত অভিযোগ করেছেন ওই কলেজেরই প্রভাষক রাজিবুল হাসান। অভিযোগে প্রকাশ প্রভাষক রাজিবুল হাসানকে কলেজ ক্যাম্পাসে প্রকাশ্যে ধাক্কাধাক্কি ও গালাগাল করেছে অধ্যক্ষ শাহাজ উদ্দিন।

এ ঘটনায় কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করেছে সাধারণ শিক্ষক ও বিসিএস শিক্ষক সমিতি। সোমবার দুপুরে এ ঘটনায় শিক্ষক পরিষদের ডাকা সভায় বিষয়টিতে নিন্দা ও প্রতিবাদ জানান শিক্ষকমণ্ডলী। এ সময় তারা অধ্যক্ষের অপসারণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি করেন তারা।

রাজিবুল হাসান গণমাধ্যমে জানান, রবিবার ১৭ ডিসেম্বর দুপুরে কলেজের অধ্যক্ষ শাহাজ উদ্দিন এর কাছে ইংরেজি বিভাগের ছাত্রছাত্রীদের শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চাইতে যান তিনি।  এ সময় অধ্যক্ষ সাহেব তার সাথে কথা না বলে তার কক্ষ ত্যাগ করে বাইরে বের হয়ে যান। তিনি ডিপার্টমেন্টের কয়েকজন ছাত্র নিয়ে অধ্যক্ষ সাহেবের সাথে বের হন। এ সময় তিনি অধ্যক্ষকে বিষয়টির গুরুত্ব ও ছাত্রছাত্রীদের সুবিধার বিষয়টি বোঝানোর চেষ্টা করলে অধ্যক্ষ তার উপর ক্ষেপে গিয়ে সবার সামনে তাকে বেয়াদব বলে গালি দেন। এ সময় অধ্যক্ষ তার কাঁধে ধাক্কা দিয়ে ফেলে দেন। পরে  কলেজের অন্যান্য শিক্ষক ও বিসিএস শিক্ষা সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে কথা বলে ওই রাতেই তিনি মাগুরা সদর থানায় একটি জিডি এন্ট্রি করেন।(জিডি নং- ৯৭৭/১৭-১২-১৭)।

মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষক কাউন্সিলের সাধারণ সম্পাদক আলফাজ উদ্দিনসহ একাধিক শিক্ষক জানান, রবিবারের ঘটনা নিয়ে আমরা কলেজের শিক্ষক কাউন্সিলে জরুরি সভা করেছি। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কলেজের শিক্ষক আবু সাইদ মোল্যা, চিন্ময় মল্লিক, দিন মহম্মদ, মাহবুবুল আলম, বিপ্লব কর্মকারসহ শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দের অভিযোগ- অধ্যক্ষ শাহাজ উদ্দিন সাহেব তুচ্ছ ঘটনা নিয়ে প্রায়শই শিক্ষকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন।

এ প্রসঙ্গে অধ্যক্ষ প্রফেসর শাহাজ উদ্দিনের মন্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: