মাগুরায় হস্ত ও কুটির শিল্প মেলা শুরু

মাগুরানিউজ.কম:

শহর প্রতিবেদক-

মাগুরা কালেক্টরেট প্রাঙ্গনে বিজয় চত্ত্বরে শুক্রবার থেকে শুরু হয়েছে তিনদিন ব্যাপী নারী উদ্যোক্তাদের হস্ত ও কুটির শিল্প মেলা।

জেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান।

মেলায় ২৪টি স্টলে জেলার চার উপজেলার নারী উদ্যোক্তাদের তৈরি হস্ত ও কুটির শিল্পের হরেক রকম পণ্য প্রদর্শনী ও বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছে।

বিকাল ৫টায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রোকসানা রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজাদ জাহান, নারী উদ্যোক্তা ডিডিএলজি পত্নী মুসফিকা খন্দকার, পৌর মেয়র পত্নী সেলিনা আকবরি, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা প্রমুখ।

শুক্রবার বিকাল থেকে শুরু হওয়া মেলাটি চলবে ১৭ ডিসেম্বর রবিবার পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: