মাগুরানিউজ.কম:
৭ ডিসেম্বর মাগুরা মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিন মাগুরাবাসীর জীবনে নিয়ে এসেছিল এক মহান অর্জনের আনন্দ। এই দিনে মাগুরা পাকিস্তানি হানাদার মুক্ত হয়।
মাগুরাবাসীকে ‘মাগুরা নিউজ’ পরিবারের মাগুরা মুক্ত দিবসের শুভেচ্ছা।
১৬ই ডিসেম্বর পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয় প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। বিশ্বের বুকে রচিত হয় এক নতুন ইতিহাস। বাংলাদেশ নামে মানচিত্র রচনা করার ইতিহাস। পাকিস্তানীদের দ্বারা সুদীর্ঘ ২৩ বছরের শোষণ, বঞ্চনা আর অত্যাচার-নির্যাতনের সমাপ্তি ঘটে ১৬ই ডিসেম্বরে।


