মাগুরানিউজ.কম:
আজ ‘মাগুরা মুক্ত দিবস’। ১৯৭১ সালের ৭ ডিসেম্বর মাগুরা পাক হানাদার মুক্ত হয়। সেদিন থেকে এ দিনটিকে মাগুরায় শত্রুমুক্ত দিবস বা ‘মাগুরা মুক্ত দিবস’ হিসেবে পালন করা হয়।
মাগুরাবাসীকে মাগুরা মুক্ত দিবসের শুভেচ্ছা জানিয়েছে মাগুরার সবার প্রিয় ২৪ ঘন্টার সংবাদমাধ্যম ‘মাগুরা নিউজ’ সম্পাদক এ্যাড. রাজীব মিত্র জয়।
শুভেচ্ছা বার্তায় এ্যাড. জয় বলেন, বিজয়ের মাসে মাগুরা মুক্ত দিবসের এই দিনে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি সেই সকল বীর শহীদের যারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের জন্য এনে দিয়েছে স্বাধীনতা।
আমাদের প্রত্যাশা সকল যুদ্ধপরাধীদের বিচারের মাধ্যমে দেশকে কলংক মুক্ত করা এবং সকল অপশক্তিকে রুখে দেবার প্রত্যয়ে ভেদাভেদ ভুলে মহামূল্যবান এই অর্জনকে কাজে লাগিয়ে অসাম্প্রদায়িক চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যাওয়া।
আজকের বিজয়ের এই দিনে এটাই হোক আমাদের দৃঢ় প্রত্যয়।
সবাইকে মাগুরা মুক্ত দিবসের শুভেচ্ছা।


