মাগুরানিউজ.কম:
শীত মানেই নিছক নির্জীব প্রকৃতি আর শুধুই জড়তা নয়। শীতের ফুল প্রকৃতিতে আনে প্রাণের ছোঁয়া; যেন ফুলেল উৎসবে ভরে ওঠে চার পাশ। কুয়াশার শুভ্র আবরণ ভেদ করে শত ফুল মাথা উঁচিয়ে জানান দেয় তাদের অনুপম উপস্থিতি। মাগুরাতে বাগান, আঙিনা, ছাদ আর পথের ধার হয়ে উঠেছে রঙে আর রূপে বর্ণিল। চারিদিকে আলোকিত করে ফুলের মেলা।


