স্বপ্নপুরণ- মিনিটেই পারনান্দুয়ালি টু মাগুরা শহর

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

মাগুরা শহর দিয়ে প্রবাহিত নবগঙ্গা নদীর জেটিসি ঘাটে ১০ কোটি ৬৭ লক্ষ ৫৬ হাজার টাকা ব্যয়ে গার্ডার ব্রীজের নির্মান কাজ সম্পন্নের পথে। মাগুরা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ( এলজিইডি) ১৭৫ মিটার লম্বা এই গার্ডার ব্রীজ নির্মান করছে। নির্মাণ কতৃপক্ষ জানিয়েছেন ইতিমধ্যেই নির্মান কাজের প্রায় ৯৫ ভাগ শেষ হয়েছে।

উল্লেখ্য, এলাকাবাসির দুর্ভোগ লাঘবে কয়েক বছর পূর্বে নবগঙ্গা নদীর ওপর ৬৫০ ফুট লম্বা বাঁশের সাঁকো তৈরি করে চমক সৃষ্টি করেছিলো পারনান্দুয়ালি এলাকার জনসাধারণ। নিজস্ব অর্থায়নে স্বেচ্ছাশ্রমে তৈরি বাঁশের সাঁকোটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল সে সময়। বর্ষা মৌসুমে কচুরীপানার চাপে বাঁশের সাঁকোটি ভেঙ্গে পড়লে পুনরায় এলাকাবাসী সাঁকোটি তৈরী করেন। সেটিও কচুরীপানার চাপে ভেঙ্গে যায়।

এলাকাবাসি জানান, পৌরসভার ৫ ও ৬ নং ওয়ার্ডের প্রায় ১৫ থেকে ২০  হাজার মানুষকে মাগুরা শহর থেকে বিভক্ত করে রেখেছে নদী নবগঙ্গা। পারনান্দুয়ালীসহ আশপাশের কয়েক গ্রামের মানুষদের মাগুরা শহরে আসতে হলে হাইওয়ে সড়ক দিয়ে ৩ কিলোমিটার পথ ঘুরে ঢাকা রোডে নির্মিত ব্রিজ পার হয়ে অথবা নৌকায় করে ঝুঁকি নিয়ে নদী পার হতে হয়। এ কারণে নবগঙ্গা নদীর উপর একটি ব্রিজের জন্য তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন মহলে তদবির করে আসছিলেন। এবার পারনান্দুয়ালি গ্রামের জনসাধারন দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: