মাগুরানিউজ.কম:
নতুন পেঁয়াজ বাজারে আসার আগ পর্যন্ত দাম কমার অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন বিক্রেতারা। তারা বলছেন, আগামী ডিসেম্বরের শুরুতে নতুন পেঁয়াজ বাজারে আসতে শুরু করবে। তখন হয়তো বা দাম কমতে পারে।
শনিবার (১৮ নভেম্বর) মাগুরা পাইকারি কাঁচাবাজারে পেঁয়াজ ব্যবসায়ীদের সঙ্গে আলাপকালে তারা মাগুরানিউজকে এসব তথ্য দেন।
চলতি বছরের শুরুতে খুচরা বাজারে পেঁয়াজের দাম ৩০ থেকে ৪০ টাকায় উঠানামা করলেও মাস দুয়েকে হঠাৎ তা বেড়ে ৭০ থেকে ৮০ টাকায় ঠেকেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্য পেঁয়াজের দাম বৃদ্ধিতে অস্বস্তিতে পড়েছে ক্রেতা সাধারণ।
ষ্টেডিয়াম পাড়ার বাসিন্দা রাবেয়া বেগম মাগুরানিউজকে বলেন, তিনি পেঁয়াজের ব্যবহার কমিয়ে দিয়েছেন। রান্নায় তিনটার পরিবর্তে দুটি, দুটির জায়গায় একটি পেঁয়াজে রান্না করেন তিনি। কিন্তু, এভাবে কতোদিন চলা যায় এমন প্রশ্নও রাখেন তিনি।


