মাগুরা টেক্সটাইল মিলের প্রাক্তন শ্রমিকদের বিক্ষোভ

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ 

চাকরিতে পুর্নবহালের দাবিতে মাগুরা টেক্সটাইল মিলের ১৮ কর্মচারি সোমবার সারাদিন মিলগেটে বিক্ষোভ করেছে। হাইকোর্টের আদেশ নিয়ে বাংলাদেশ টেক্সটাইল করপোরেশন (বিটিএমসি) নিয়ন্ত্রণাধীন মাগুরা টেক্সটাইল মিলের শ্রমিকরা যোগদান করতে ব্যর্থ হয়ে এই বিক্ষোভ করেন বলে জানা গেছে।

বিক্ষোভরত শ্রমিকরা জানান- অব্যাহত লোকসানের কারণে ১৯৯৯ সালে বিটিএমসি’র এক আদেশের মাধ্যমে মাগুরা টেক্সটাইল মিলের শ্রমিকদের বাধ্যতামুলক অবসর দেয়া হয়। কিন্তু পরবর্তীতে মিলের কর্মচারিদের মধ্য থেকে ২২ জন শ্রমিক হাইকোর্টে একটি রীট পিটিশন দাখিল করে। যার প্রেক্ষিতে দীর্ঘ শুনানী শেষে এ বছর ২৭ ফেব্রুয়ারি মহামান্য হাইকোর্ট বাধ্যতামুলক অবসরের আদেশকে অবৈধ ঘোষণা করে রায় প্রদান করে। সে মোতাবেক হাইকোর্টের রায়ের কপি নিয়ে গতকাল সোমবার ১৮ জন শ্রমিক কাজে যোগদানের সুযোগ চেয়ে সকাল ৯টায় মিল ব্যবস্থাপকের নিকট যান। কিন্তু মাগুরা টেক্সটাইল মিলের বর্তমান প্রশাসন তাদের যোগদানের সুযোগ না দেওয়ায় তারা মিল গেটে আজ সারাদিন বিক্ষোভে অংশ নেয়।

বিক্ষোভরত শ্রমিকরা বলেন,‘দীর্ঘ আইনী লড়াই শেষে যোগদান করতে আসলেও মিল ব্যবস্থাপক আমাদের কোনো কাগজ গ্রহণ না করে মহামান্য হাইকোর্টের আদেশকে অমান্য করেছে।

এ ব্যাপারে মাগুরা টেক্সটাইল মিল ব্যবস্থাপক নারায়ণ চন্দ্র সাহা জানান, মহামান্য হাইকোর্টের আদেশের প্রতি আমাদের সম্মান রয়েছে। কিন্তু শ্রমিকদের যোগদানের বিষয়ে বিটিএমসি’র কোনো নিদের্শনা না থাকায় তাদের ফেরত পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ১৯৮৫ সালে মাগুরা শহরের ভিটাসাইর এলাকায় ১৬ একর জমির ওপর ৩৭ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে মিলটি প্রতিষ্ঠা হয়। তবে প্রতিষ্ঠার পর এটি কখনই লাভের মুখ দেখেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: