মাগুরানিউজ.কম:
মাগুরা সদরের শত্রুজিৎপুর ইউনিয়নের বাহারবাগ এলাকায় রাস্তা নির্মান কাজে ঠিকাদার ইচ্ছা মাফিক নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করে কাজ করছিল। এলাকাবাসী বিষয়টি মাগুরার জেলা প্রশাসক মোঃ আতিকুর রহমানকে অবহিত করলে তিনি তাৎক্ষনিক মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন।
মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পেয়ে তাৎক্ষনিক ঠিকাদারকে কাজ বন্ধ করে দিতে বলেন। পরবর্তীতে নিম্নমানের সামগ্রী অপসারণ করে উন্নত মানের সামগ্রী এনে ঠিকাদার কাজ করতে বাধ্য হয়।
উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান জানান- ১৩শ মিটারের এই রাস্তায় জনগনের অভিযোগের প্রেক্ষিতে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের বিষয়ে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি জনগণের সচেতনতায় সকলকে ধন্যবাদ জানান।
১৩ শ মিটার এ রাস্তায় যারপর নয় নিম্ন মানের ইট খোয়া ব্যবহার করা হচ্ছিল বলে এলাকাবাসীরা জানান।


