মাগুরায় রোহিঙ্গা সন্দেহে যুবক আটক

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ 

মাগুরা সদর উপজেলার নড়িহাটি এলাকা থেকে সোমবার বিকেলে রোহিঙ্গা সন্দেহে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। বয়স আনুমানিক ৩৫ বছর।
মাগুরা সদর থানার ওসি ইলিয়াছ হোসেন জানান, বিকাল ৩টার দিকে নড়িহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারের সিড়ির উপর বসে ছিলেন ওই যুবক। তিনি অজ্ঞাত ভাষায় কথা বলছিলেন।

কথাবার্তায় রোহিঙ্গা হিসেবে সন্দেহ করে স্থানীয় হাজিপুর ফাঁড়ি পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। পরে ওই যুবককে মাগুরা সদর থানায় নিয়ে আসা হয়। তার ভাষা বোঝা যাচ্ছে না। জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা প্রমাণিত হলে তাকে কক্সবাজারে পাঠানো হবে। 

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানান, আটক ব্যক্তি রোহিঙ্গা কিনা তা যাচাই বাছাই করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: