মাগুরার বেঙ্গা গ্রামে ডা. সুমনের শেষকৃত্য সম্পন্ন, অনুসন্ধানের দাবী

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরায় নিখোঁজ চিকিৎসক সুমন সিকদারের (২৮) মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে সন্ধান মেলার পর সোমবার তার মৃতদেহ সনাক্ত করে তার বাবা ও স্বজনরা। রহস্যজনকভাবে নিখোঁজের এক সপ্তাহ পর সন্ধানমেলা ডা. সুমনের মৃতদেহ আজ মঙ্গলবার সকালে তার নিজ বাড়ি মাগুরা সদরের বেঙ্গা গ্রামে পৌছে। পরে দুপুরে স্থানীয় মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

বেঙ্গা গ্রামের জনপ্রিয় বিনাটাকার চিকিৎসক ডা. সুমন সিকদার গ্রামের দরিদ্র কৃষক সুকুমার সিকদারের একমাত্র সন্তান। সুমনের মৃতদেহ আজ সকালে তার নিজ বাড়ি মাগুরা সদরের বেঙ্গা গ্রামে পৌছলে হৃদয়বিদারক পরিবেশ তৈরী হয়।

এলাকার মানুষকে বিনাটাকায় চিকিৎসা দেয়া জনপ্রিয় এ চিকিৎসক গত ২জানুয়ারী মাগুরা শহর থেকে নিখোঁজ হন। ৯ জানুয়ারী সোমবার তার মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজের হিমাগার থেকে সনাক্ত করে তার বাবা ও স্বজনরা। ৩ জানুয়ারী তার লাশ ঢাকা আজিজ সুপার মার্কেটের একটি ফ্লোর থেকে উদ্ধার করে অজ্ঞাত হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়।

নিহতের বাবা সুকুমার সিকদার এটিকে সম্ভাব্য হত্যাকান্ড হিসেবে উল্লেখ করে বলেন- তার মৃত্যু রহস্যজনক। সে কিভাবে ঢাকায় গেল। কেন গেল। তাকে কেউ তুলে নিয়ে গেল কিনা। সে সম্পর্কে বিস্তারিত তদন্ত হওয়া প্রয়োজন।

এদিকে অত্যন্ত মেধাবী ও জনপ্রিয় এই তরুণ চিকিৎসকের রহস্যজনক মৃত্যুর কারণ অনুসন্ধানের দাবী জানিয়েছেন গ্রামবাসী ও স্বজনরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: