মাগুরানিউজ.কম:
মাগুরা সদরের বেলনগর মাধ্যমিক বিদ্যালয়ের ডিজিটাল কার্যক্রম আজ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক আতিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিজিটালাইজেশন কার্যক্রমের বাস্তবায়ন প্রক্রিয়া সচক্ষে দেখেন।
স্কুলের সভাপতি মো: আবুল কাশেম মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো: মোকছেদুল ইসলাম, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার অধিকারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মালা রানী বিশ্বাস ও স্কুলের প্রধান শিক্ষক ইমাম হোসেন মো: ফরহাদ।


