মহম্মদপুরে ইটভাটা বন্ধে শিক্ষার্থী-শিক্ষকদের মানববন্ধন

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

মাগুরার মহম্মদপুর সদরের ধোয়াইল এলাকায় একটি ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে সংলগ্ন দুটি বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকেরা। মঙ্গলবার দুপুরে ধোয়াইল মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা বিদ্যালয় সংলগ্ন মহম্মদপুর-মাগুরা সড়কের দুই পাশে মানবন্ধনে অংশ নেয়।

বিদ্যালয় দুটির প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম ও আব্দুল হালিম মিয়া জানান, একই ক্যাম্পাসের উত্তরে সরকারি প্রাথমিক ও দক্ষিণ পাশে মাধ্যমিক বিদ্যালয় অবস্থিত। দক্ষিণ পাশে বিদ্যালয়ের সীমানার আনুমানিক একশ গজ দূরে স্থানীয় শরিফ, নায়েব ও জোবায়ের নামের তিন ব্যক্তি ফসলি জমিতে নিচু টিনের চিমনির ইটভাটা নির্মাণ করছেন। ইটভাটা নির্মাণের আগে তারা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নেননি।

ইটভাটা বন্ধের জন্য পরিবেশ অধিদপ্তরের পরিচালক বরাবর লিখিত অভিযোগ করেও কতৃপক্ষ কোন ফল পাননি। ইটভাটাটি ইতিমধ্যে উৎপাদনে যাওয়ার সকল প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করেছে।

শিক্ষক ও এলাকাবাসীরা আরও জানান, ইটভাটা চালু হলে বিদ্যালয় ও এলাকার পরিবেশ দুষিত হয়ে পড়বে। এতে দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বাস্থ্য হুমকিতে পড়বে। এছাড়া বিদ্যালয় দুটিতে প্রবেশের একমাত্র রাস্তাটিও ব্যবহার করে চলছে ইটভাটার যানবাহন। এতে দূর্ঘটনার ঝুঁকি রয়েছে।

ইটভাটার একজন মালিক শরিফ হোসেনের দাবি, তারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ইটভাটা তৈরী করছেন। ইটভাটার কারণে বিদ্যালয় দুটির ক্ষতি হবে না বলে তার দাবি।

এ বিষয়ে মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমান বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: