মাগুরানিউজ.কমঃ
শেখ হাসিনার মনোনিত প্রার্থীকে ভোট দিয়ে মাগুরার উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখুন। মাগুরাকে আরো এগিয়ে নিতে শেখ হাসিনার মনোনিত প্রার্থী পংকজ কুন্ডুকে বিজয়ী করুন। গতকাল মাগুরা আছাদুজ্জামান মিলনায়তনে জেলা আওয়ামীলীগ আয়োজিত বর্ধিত সভায় একথা বলেন মাগুরাবাসীর সুপ্রিয় ব্যক্তিত্ব, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একান্ত সহকারী সচিব-২ জনাব এ্যাড. সাইফুজ্জামান শিখর।
জেলা আওয়ামীলীগের সভাপতি আলহ্বাজ তানজেল হোসেন খানের সভাপতিত্বে সভায় বিশেষ বক্তার বক্তব্যকালে তিনি আরো বলেন, আওয়ামীলীগে কোন বিদ্রোহী নেই। যারা শেখ হাসিনার সিদ্ধান্ত মানেন না তারা আওয়ামীলীগের নেতা কিংবা কর্মী হতে পারেন না।
সভায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সহ-সভাপতি আব্দুল ফাত্তাহ, মুন্সি রেজাউল হক, সহ-সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আলহ্বাজ মোঃ রুস্তম আলী প্রমুখ।
সভায় জেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও সর্বস্তরের দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


