বাজারে আজ বেজায় ভিড়

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

আজ ভ্রাতৃদ্বিতীয়া। ভাইদের কপালে ফোঁটা দিতে আয়োজনের খামতি রাখছেন না বোনেরা। জিনিসপত্রের দাম একটু নাগালের বাইরে হলেও সবকিছু কেনাকাটা করতে বাজারে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। আর ভাইফোঁটা বলতে তো খাওয়া দাওয়া, উপহার এইসবই। খাওয়াদাওয়ার মধ্যে মিষ্টি থেকে শুরু করে মাছ-মাংস সবই রয়েছে।

শনিবার সকাল থেকেই শহরের বিভিন্ন মিষ্টি দোকানে ভিড় ছিল নজরকাড়া। তাই ভাইফোঁটা উপলক্ষে রকমারি মিষ্টির পসরাও সাজিয়েছেন মিষ্টি ব্যবসায়ীরা। ভাইফোঁটা উপলক্ষ্যে মিষ্টির দাম একটু বেশি বলে ক্রেতারা জানিয়েছেন। শহরের মিষ্টি দোকানগুলিতে ভিড় ছিল চোখে পড়ার মতো। বিক্রেতারা জানান বেলা বাড়লে বেশি ভিড় হবে। মাছ-মাংসর দামও একটু বাড়বে বলে জানান বিক্রেতারা। এছাড়াও রয়েছে উপহার দেওয়া । তাই জামাকাপড়ের দোকানেও ভিড় লক্ষ্য করা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: