মাগুরায় মজুতদারদের কৌশলে বাড়ছে পেঁয়াজের দাম!

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

মাগুরায় পেঁয়াজের দাম বেড়েই চলেছে। বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে আমদানিকৃত পেঁয়াজ প্রতি কেজি ৫০ টাকা এবং দেশি পেঁয়াজ ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। দৈনন্দিন রান্নার প্রয়োজনীয় উপকরণ হিসেবে পেঁয়াজের দাম বৃদ্ধি সাধারণ ক্রেতাদের বিপাকে ফেলেছে।

জেলা কৃষি বিভাগ সূত্র জানায়, মাগুরায় এবছর ৭২০০ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ করা হয়। মোট পেঁয়াজের উৎপাদন ৭৮ হাজার ৫৯০ টন।

মাগুরা নান্দুয়ালী কৃষিজীবী মনির বলেন, চার মাস আগে পেঁয়াজ ঘরে তুলেছে কৃষক। এবার ফলনও ছিল ভালো। তা সত্ত্বেও দাম বাড়ার কোনও কারণ আমি দেখি না। একটি অসাধু চক্র এ দাম বাড়ানোর পেছনে কাজ করছে বলে আমার ধারণা।

একাধিক ক্রেতা বলেন, পেঁয়াজ ব্যবসায়ীরা বলছে আমদানিকৃত পেঁয়াজের দাম বেশি বলেই বাজারে পেঁয়াজের দাম বেশি। কিন্তু বাজারে দেশি পেঁয়াজই দেখা যাচ্ছে। আসলে মজুতদারদের কাছে প্রচুর পেঁয়াজ রয়েছে। তারা আমদানিকৃত পেঁয়াজের কারণ দেখিয়ে কৌশলে দাম বাড়াচ্ছে।

সদর উপজেলার বেলনগরের কৃষক সাইদ বলেন, আমরা মাত্র চার মাস আগে পেঁয়াজ ঘরে তুলেছি। কিছুদিন আগ পর্যন্ত ১৫ টাকা কেজিতে পাইকারের কাছে বিক্রি করেছি। মাত্র ক’দিনের মধ্যে খুচরা বাজারে তা ২০ টাকা থেকে ৬০ টাকা কেন হলো তা বুঝছি না। এখনতো কৃষকের গোলায় পেঁয়াজ নেই। সব তো মজুতদারের কাছে।

মাগুরা কাঁচা বাজারের পাইকারি বিক্রেতারা বলেন, আমরা এখন ভারতীয় পেঁয়াজই বিক্রি করছি। যেহেতু ভারতে পেঁয়াজের দাম বেশি তাই আমদানিকৃত পেঁয়াজের দামও বেশি। স্থানীয় দেশি পেঁয়াজ বাজারে নেই। আমরা ফরিদপুর থেকে দেশি পেঁয়াজ আনছি, তাই এর দাম আরও বেশি পড়ছে।

জেলা মার্কেটিং অফিসার বলেন,এটি সারা দেশেরই সমস্যা। আমদানি করা পেঁয়াজের দাম বাড়ার কারণে দেশি পেঁয়াজের সংকট দেখা দিয়েছে বাজারে। আমরা নজরদারি করছি। খুব শিগগিরই পেঁয়াজের দাম আবার নাগালের মধ্যে আসবে বলে আশা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: