মাগুরানিউজ.কম:
যৌতুকের দাবিতে এক গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বাশুড়ির বিরুদ্ধে। বুধবার সকালে মাগুরা সদরের জয়ন্দিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও মৃতের পরিবারের সদস্যদের দাবি- যৌতুকের দাবিতে রত্না দাস (৩০) নামে ওই গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে তার স্বামী তপন দাস ও তার মা। মারপিটের এক পর্যায়ে তারা রত্নার মৃত্যু হলে তার মুখে গুল দিয়ে এটিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেয়ারও চেষ্টা করছিল বলে অভিযোগ করেন মৃত রত্নার বাবা রতন দাস। রত্নার স্বামী ও শ্বাশুড়ি পালাতক রয়েছে।


