মাগুরায় নিজ সাহসিকতায় অপহরণকারীর হাত থেকে রক্ষা পেল সাংবাদিক কন্যা

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

উপস্থিত বুদ্ধি ও সাহসিকতার জোরে অপহরণকারীর কবল থেকে রক্ষা পেয়েছে জান্নাতুল ফেরদৌস (১৩) নামে ৬ষ্ঠ শ্রেণীর এক স্কুলছাত্রী। মাগুরা শহরের চাউলিয়া বাসস্ট্যান্ড থেকে তাকে উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। জান্নাতুল শ্রীপুর উপজেলা সদরের বাসিন্দা দৈনিক ইত্তেফাক পত্রিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি আশরাফ হোসেন পল্টুর মেয়ে। সে শ্রীপুর এমসি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী।
 
জান্নাতুল জানায়- আজ সকালে অন্যান্য দিনের মতো সে স্কুলে যাচ্ছিল। পথিমধ্যে শ্রীপুর থানা জামে মসজিদ মার্কেটের একটি ফলের দোকানের পাশ থেকে এক অজ্ঞাত ব্যাক্তি তাকে ডেকে বলে- তোমার বাবা তোমাকে আমার সাথে ঢাকায় যেতে বলেছে। অস্বীকার করলে ওই ব্যাক্তি তার কাছে থাকা একটি চাকু বের করে ভয় দেখিয়ে বলে তার সাথে না গেলে তার বাবাকে ঢাকায় প্রাণে মেরে ফেলা হবে।
এরপর অপহরণকারী তাকে কৌশলে শ্রীপুর থেকে বাসে করে মাগুরা শহরের চাউলিয়া বাস স্ট্যান্ডে নিয়ে যায়। এরপর জান্নাতুলকে ভয় দেখিয়ে রেখে অপহরনকারী বাসের টিকিট আনতে গেলে সে বুদ্ধি করে দৌড়ে নিকটবর্তী একটি টিকিট কাউন্টারে গিয়ে দায়িত্বরত কাউন্টার মাস্টারের কাছে ঘটনা খুলে বলে।
 
ঘটনা শুনেই কাউন্টার মাস্টার ফিরোজ হোসেন জান্নাতুলের বাবা পল্টুর কাছে ফোন দেন। পল্টু ঢাকার এসপি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাৎক্ষণিকভাবে তিনি মাগুরায় সাংবাদিক শফিকুল ইসলামের কাছে ফোন দেন। পরে শফিকুল ইসলাম তাকে চাউলিয়া বাসস্ট্যান্ড থেকে উদ্ধার করেন।
আশরাফ হোসেন পল্টু সন্ধায় শ্রীপুর পৌছেছেন। পল্টু জানিয়েছেন, জান্নাতুল বর্তমানে কিছুটা অসংলগ্ন আচরন করছে।
 
শ্রীপুর থানার ওসি মো. রেজাউল ইসলাম বলেন, অনুসন্ধান চলছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: