মাগুরানিউজ.কম:
শনিবার বিসর্জনের বাদ্যি বাজার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেছে শুভ বিজয়ার শুভেচ্ছা বিনিময়। সকাল থেকেই শহরজুড়ে মিষ্টির দোকানগুলিতে ছিল মাছি ভনভনে ভিড়, দম ফেলার ফুরসত নেই বিক্রেতাদের। পরিচিত রসগোল্লা-চমচমের পাশাপাশি রয়েছে নানা নতুন স্বাদের মিষ্টিও।
দুপুর-সন্ধ্যায় প্রতিমা নিরঞ্জনের সঙ্গে সঙ্গেই শুরু বিজয়ার শুভেচ্ছা বিনিময়। বড়দের প্রণাম, কোলাকুলি. আর মিষ্টি ছাড়া শুভ বিজয়ার আনন্দ বিনিময় তো ভাবা যায় না। তাই শহরজুড়ে দোকানে দোকানে সারাদিন মিষ্টি কেনার ধুম। উত্তর থেকে দক্ষিণ, শহরের সর্বত্র ছবিটা একই।


