মাগুরানিউজ.কম:
শুভ বিজয়া উপলক্ষে মাগুরাসহ বিশ্বের সকল সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছে ‘মাগুরা জেলা সনাতন কল্যাণ সমিতি, ঢাকা।
শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজ সকালে পাঠানো বার্তায় সংগঠনের সভাপতি তুষার কান্তি বিশ্বাস ও সাধারন সম্পাদক ডাঃ রাহুল মিত্র বিজয়ার গুরুজনদের প্রণাম ও ছোটদের ভালোবাসা জ্ঞাপন করেছেন। পাশাপাশি সবার সুস্থতা ও পরিবারের মঙ্গল কামনা করেছেন।


