মাগুরায় ৮০ হাজার তাল ও খেজুর গাছ রোপণের উদ্যোগ

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

মাগুরা সদর উপজেলার ৪০টি কৃষি ব্লকে ৮০ হাজার তাল ও খেজুর গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। সে লক্ষ্যে গত ২ মাসে হাজিপুর ও আঠারো খাদা ইউনিয়নের পাঁচটি সড়কে ১৭ হাজার ২৬০ টি তাল ও খেজুর গাছের বীজ রোপণ করেছে তারা।

২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে মাগুরা সদর উপজেলার সাইত্রিশ-ফুলবাড়ি সড়কের দু’পাশে ২ হাজার তাল ও খেজুর গাছের বীজ’রোপণ কার্যক্রম উদ্বোধন কালে এ তথ্য দিয়েছেন মাগুরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন।

সাইত্রিশ-ফুলবাড়ি সড়কে তাল ও খেজুর গাছের বীজ রোপণ বিষয়ক আজকের এ কার্যক্রমের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক চন্ডী দাস কুন্ডু।

এ বিষয়ে মাগুরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন জানান, মাগুরা সদর উপজেলার বিভিন্ন সড়কে এ পর্যন্ত রোপিত বীজের মধ্যে ৫ হাজার ২৬০ টি তাল ও ১২ হাজার খেজুর গাছের বীজ রয়েছে।

 

মাগুরা সদর উপজেলার হাজিপুর থেকে বরইচারা, বেণীপুর মাঠ থেকে বেণীপুর বিল, পুর্ববাড়িয়ালা থেকে আড়াইসাত, সাইত্রিশ থেকে ফুলবাড়ি, রামনগর থেকে কছুন্দি এ ৫টি সড়কের ২৫ কিলোমিটার এলাকা জুড়ে এসব বীজ রোপণ করা হয়েছে। স্থানীয জনগনকে উদ্বুদ্ধ করে সদর উপজেলার ৪০টি কৃষি ব্লকের প্রতিটিতে ২ হাজার হিসাবে মোট ৮০ হাজার তাল ও খেজুর গাছের বীজ বপনের জন্য ইতিমধ্যে স্ব স্ব ব্লকের উপ-সহকারি কৃষি কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক চন্ডী দাস বলেন, ‘মৌসুমী ফল হিসাবে তাল ও খেজুরের জনস্বাস্থ্যের সুরক্ষায় রয়েছে বিশেষ গুরুত্ব। এছাড়া মাননীয় প্রথানমন্ত্রী শেখ হাসিনা বজ্রপাতকে জাতীয় দুর্যোগ হিসাবে ঘোষণা দিয়েছেন। এ কারণে এটি প্রতিরোধে স্থানীয় জনগনকে তাল ও খেজুর গাছ রোপনে উদ্বুদ্ধ করতেই সারা দেশে এ ধরনের কার্যক্রম হাতে নিয়েছে কৃষি বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: