মাগুরানিউজ.কম:
যারা পূজা দেখতে এসেছিলেন বৃষ্টির কারণে তাদের আশ্রয় নিতে হয়েছে বিভিন্ন মণ্ডপ, দোকানসহ অন্যান্য স্থানে। এই বৃষ্টিতে উৎসব মুখর মানুষের যেমন মন খারাপ তেমনি মন খারাপ অস্থায়ী দোকানীদের।
মাগুরা শহরের থানা পাড়া পূজা মন্ডপ সংলগ্ন অস্থায়ী মৃৎশিল্পের দোকানীরা মাগুরানিউজকে জানান, যে পরিমাণ কেনাবেচার আশা করেছিলেন তারা বৃষ্টির কারনে সে আশা শেষ হয়ে গেছে। আর যদি আশানুরূপ বিক্রি না হয় তাহলে যে টাকা খরচ করেছেন সেটা ওঠানোও কষ্টকর হয়ে যাবে।
জেলার ৪ টি উপজেলায় এবছর ৬৩০ টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচেছ। ৩০ সেপ্টেম্বর বিজয়া দশমীর মধ্য দিয়ে পূজা শেষ হবে।


