মাগুরানিউজ.কম:
মাগুরায় সদর উপজেলার চাউলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত কর্মীসভা সোমবার অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর।
ধলহরা পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বর্ধিত কর্মীসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা আওয়ামীলীগ সভাপতি তানজেল হোসেন খান, সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুণ্ডু, জেলা আওয়ামীলীগ নেতা গোলাম কুদ্দুস, জেলা পরিষদ মেম্বর আনিসুর রহমান খোকনসহ আরো অনেকে।
বর্ধিত কর্মীসভায় প্রধান অতিথি এ্যাড. সাইফুজ্জামান শিখর দলীয় নেতা-কর্মীদের দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন এবং সন্ত্রাস ও মৌলবাদের বিরুদ্ধে সোচ্চারের আহ্বান জানান।


