মাগুরায় দুই শিশুর বিবাদকে কেন্দ্র করে অগ্নিকান্ডে বসতঘর ভস্মিভূত

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ 

দুই শিশুর হাতাহাতির ঘটনার জের ধরে মাগুরা সদর উপজেলার দক্ষিণ মির্জাপুর গ্রামে মমিন শেখ নামে এক ব্যক্তির বাড়ি ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা। সোমবার রাতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ মমিন শেখ অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দক্ষিণ মির্জাপুর গ্রামে শেখ ও মুন্সি গোষ্ঠির মধ্যে সামাজিক বিরোধ চলে আসছে। এ বিরোধের এক পর্যায়ে সোমবার দুপুরে খেলাধুলা করার সময় মমিন শেখের সাত বছর বয়সী শিশু পুত্র’র সাথে একই বয়সী সবেদ মুন্সির পুত্রে’র হাতাহাতির ঘটনা ঘটে। যা নিয়ে প্রথমে দুই গোষ্ঠির নারীদের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্ঠি হয়। পরে রাতে বাড়ির পুরুষ সদস্যরা বাড়িতে আসলে বিষয়টি জানার পর বিষয়টি গোষ্ঠিগত বিরোধে রুপ নেয়। যা নিয়ে রাত ৯ টার দিকে প্রতিপক্ষ একটি গ্রুপ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে মমিন শেখের বাড়িতে চড়াও হয়।

প্রান বাঁচাতে মমিন শেখসহ তার পরিবারের সদস্যরা বাড়ি ঘর ছেড়ে পালিয়ে যান। হামলা চালতে ব্যর্থ হয়ে হামলাকারীরা মোমিন শেখের বসত ঘরে আগুন ধরিয়ে দেয়। আগুনে তার সর্বস্ব পুড়ে গেছে বলে তিনি অভিযোগ করেছেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ হোসেন জানান,‘বিষয়টি তদন্তে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: