মাগুরায় ওএমএসের চাল বিক্রি শুরু, ডিলার বাড়ানোর দাবি

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ 

মাগুরায় সোমবার থেকে খোলা বাজারে (ওএমএস) এর চাল বিক্রি শুরু হয়েছে। প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে। জেলায় ৫ জন ডিলারের মাধ্যমে এ চাল বিক্রি হচ্ছে। ডিলারের সংখ্যা পর্যাপ্ত নয় জানিয়ে ডিলারের সংখ্যা বৃদ্ধির দাবি জানিয়েছেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্টজনেরা।

জেলা খাদ্য অফিস সূত্রে জানা গেছে, সরকার চালের বাজার স্থীতিশীল রাখতে খোলা বাজারে দরিদ্রদের জন্য চাল বিক্রির সিন্ধান্ত নিয়েছে। সে অনুযায়ী জেলায় ৫ জন ডিলারের প্রত্যেককে প্রতিদিন ১ টন চাল বিক্রির জন্য বরাদ্দ দেয়া হচ্ছে। ৩০ টাকা দরে প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে। একজন ব্যক্তি প্রতিদিন পাঁচ কেজি চাল কিনতে পারছেন।

মাগুরা ভায়না মোড়ের ওএমএস ডিলার মাহবুব সিদ্দিকি জানান, নিয়ম মেনে সরকারি চাল বিক্রি করছেন তিনি। চাল বিক্রি পর্যবেক্ষণে একজন সহকারী উপখাদ্য পরিদর্শক সব সময় উপস্থিত থাকছে।

মাগুরা জেলা খাদ্য কর্মকর্তা রেজাউল ইসলাম বলেন, সরকারি সিন্ধান্ত অনুসারে দরিদ্রদের জন্য সোমবার থেকে ৩০ টাকা কেজি দরে খোলা বাজারে চাল বিক্রি শুরু হয়েছে। যা নিয়মিত মিনিটরিং করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: