চড়া দামেই বিক্রি হচ্ছে সবজি, চালের বাজারও ঊর্ধ্বমুখী

মাগুরানিউজ.কম:

শহর প্রতিবেদক-

মাগুরা শহরের কাঁচাবাজারগুলোতে সবজির সরবরাহ বাড়লেও দাম কমেনি। উল্টো কিছু কিছু সবজির দাম বেড়েছে। গত সপ্তাহের ন্যায় বাজারে আজও ৫০ টাকার নিচে তেমন কোনো সবজি নেই। পটল, করলা, ধুন্দল, ঢেঁড়স ও বেগুনসহ সব সবজিই বিক্রি হচ্ছে চড়া দামে। সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি চালের দাম বেড়েছে ২ থেকে ৭ টাকা।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) মাগুরার বিভিন্ন বাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।

ব্যবসায়ীরা জানান, ঈদের পরে বাজারের সবজির সরবরাহ কম। তাই দাম বাড়তি। ঈদের আগে যে দাম ছিল, ঈদের পর প্রতিটি সবজির দামই কেজিতে তার থেকে ৫ টাকার বেশি বেড়েছে। তবে এখন বাজারে সবজির সরবরাহ পর্যাপ্ত পরিমাণে বেড়েছে। কিন্তু পাইকারদের কাছ থেকে বেশি দামে কিনতে হচ্ছে, তাই আগের সপ্তাহের মতোই সবজি বাজার চড়া। এমনকি কিছু কিছু সবজির দাম আগের সপ্তাহের তুলনায় বেড়েছে।
সবজির দাম এমন চড়া হওয়ার কারণ জানতে চাইলে এ ব্যবসায়ী বলেন, আড়ত থেকে আমাদের বেশি দামে সবজি কিনতে হচ্ছে, তাই বিক্রিও করতে হচ্ছে বেশি দামে। আড়তে পর্যাপ্ত সবজি আছে। কিন্তু সব সবজির দামই বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: