মাগুরানিউজ.কমঃ
সন্ধ্যা তখন ঘনিয়ে আসছে। বাজারে ভিড় লেগেই থাকে। শনিবার ঈদ সামনে রেখে শুক্রবার ছিল ভিন্ন চিত্র।
মাগুরার পশুর হাটগুলোতে গরু-ছাগলসহ বিভিন্ন গবাদিপশুর শেষ মুহূর্তের কেনাকাটা চলছে। বাজেট ও পছন্দের সমন্বয়ে পশু কেনার অক্লান্ত প্রচেষ্টা চলছে। তবে আজ বিকেলে বহু ক্রেতাকে রুপালি ইলিশের খোঁজে বাজার ও মাছের আড়তে ছুটতে দেখা যায়।
এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে এক ক্রেতা বলেন, বয়স হয়ে যাওয়ায় এখন আর আগের মতো কোরবানির মাংস খেতে পারেন না। দুই-একদিন খাওয়ার পর আর মনও চায় না। ছোটবেলা থেকে ইলিশ মাছ প্রিয়।
ঈদের আগের দিন বাজারে তুলনামূলক কম দামে ইলিশ পাওয়া যায় শুনেই তিনি এসেছেন।
দাম কম নিয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ঈদের আগের দিন হিসেবে দাম চড়াই মনে হয়েছে।
জয়নাল নামের একজন মাছ বিক্রেতা বললেন, এখনও ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ নদীতে ধরা পড়েনি। তাই দাম এখনও সস্তা না।
তবে তুলনামূলক কম দামেই ইলিশ বিক্রি হচ্ছে বলে দাবি এই বিক্রেতার।


