মাগুরানিউজ.কমঃ
রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। জেলার প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে শহরের নোমানি ময়দানে।
ঈদুল আজহা উপলক্ষে মাগুরা জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়ন্ত্রন কক্ষ খোলা হয়েছে। ঈদের দিন ও এর পরের ছুটির দিনগুলোতে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ন্ত্রণ কক্ষে যে কোন জরুরী পরিস্থিতিতে ( ফোনঃ ০৪৮৮-৬২৭১৫ এবং মোবাইল নং-০১৭৬৫৭৭১১৯৯ ) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
অপরদিকে, পৌর কতৃপক্ষ জানিয়েছে, মাগুরা পৌরসভায় মোট ৭২ টি স্থানে পশু কোরবানির জন্য নির্ধারণ করা হয়েছে।


