মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে ২৬ জন আটক হয়েছেন। বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।
আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে। এদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের অভিযোগে মামলা রয়েছে।
এ বিষয়টি নিশ্চিত করে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, আটককৃতরা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত এবং বিভিন্ন মামলার আসামি। পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

