চরম আতঙ্কে মাগুরার আমজনতা

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

চরম আতঙ্কে মাগুরার আমজনতা। আর এ আতঙ্ক থেকে আপাতত মুক্তি মেলার সম্ভাবনাও দেখা যাচ্ছেনা। ক্রমাগত বেড়েই চলেছে সবজিসহ নিত্যপ্রয়োজনীয় প্রায় প্রতিটি পণ্যের দাম। ঈদকে কেন্দ্র করে দাম বৃদ্ধির হার আরো বেশি বেগ পাবে  সেটা ভেবে আমজনতা রিতিমত আতংকিত। আর এক্ষেত্রে অসহায়ত্ব প্রকাশ করা ছাড়া কিছুই করার নেই তাদের। দামের আগুনের তাপে পুড়ছে সবাই।

গত সপ্তাহের তুলনায় প্রায় প্রতিটি সবজি কেজিতে ৫/২০ টাকা বেড়েছে বলে ক্রেতা-বিক্রেতারা জানিয়েছেন।

শুক্রবার মাগুরা শহরের বেশ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র পাওয়া যায়।

বিক্রেতাদের দাবি, বাজারে সরবরাহ কম থাকায় সবজির দাম বেড়েছে। পাইকারি বাজারে দাম বেশি বলে খুচরা বাজারে এর প্রভাব পড়েছে।

আর ক্রেতাদের অভিযোগ, বিশেষ কোন সবজির দাম বাড়তে পারে, কিন্তু এক সপ্তাহের ব্যবধানে প্রতিটি সবজির দাম কেজিতে ৫/২০ টাকা বেড়ে যাওয়া কোন স্বাভাবিক বিষয় হতে পারে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: