মাগুরায় লাগামহীন পেঁয়াজের দাম, কৃত্রিম সংকটের অভিযোগ

মাগুরানিউজ.কমঃ

শহর প্রতিবেদক-

মাগুরার প্রায় সব খুচরা বাজারে বেড়েই চলছে পেঁয়াজের দাম। আমদানি মূল্য বেশি ও বন্যায় সরবরাহ কম থাকার অজুহাতে মাসের ব্যবধানে নিত্যদিনের পণ্যটির দাম বেড়েছে দুই থেকে আড়াই গুণ। ৩০ টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়।

মাগুরা শহরের প্রধান কয়েকটি খুচরা বাজার ঘুরে দেখা গেছে, সোমবার প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকায় এবং আমদানি করা পেঁয়াজের দাম ৫০-৫৫ টাকা। গত মাসে দেশি পেঁয়াজের দাম ছিল ৩০ থেকে ৩৫ টাকা আর আমদানি করা পেঁয়াজের দাম ছিল ২৫ থেকে ৩০ টাকা।

ক্রেতাদের অভিযোগ, কিছু মুনাফাখোর ব্যবসায়ীরা কৌশলে দেশীয় পেঁয়াজ মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করে দ্বিগুণ দামে বিক্রি করছেন। এক মাস আগে পেঁয়াজের কেজি ছিল মাত্র ৩০ টাকা। সেই পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৬৫ টাকায়। অর্থাৎ এক মাসের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি।

 

এ দিকে বিভিন্ন অজুহাতে কৃত্রিমভাবে পেঁয়াজের সংকট তৈরি করে বিক্রেতারা দাম বাড়িয়েছে বলে দাবি করেছে ক্রেতারা।

 

 

আল-আমিন নামের এক ক্রেতা বলেন, একটি পণ্যের দাম বাড়তে থাকলে তা আর সহজে কমে না। সরবরাহ কম বলে দাম বাড়ায় কিন্তু বাজারে কোনো পণ্যের সংকট থাকে না। সব দোকানে পেঁয়াজ রয়েছে। তাহলে সংকট কই। এটি কিছু ব্যবসায়ীর কারসাজি। তারা প্রতিবছরই এভাবে সাধারণ ক্রেতার পকেট কেটে অনেকে মুনাফা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: