মাগুরায় কোকিল কুঞ্জে বাউল গানের আসর

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরা শহরের দরিমাগুরাস্থ কোকিল কুঞ্জ সোমবার রাতে অনুষ্ঠিত হল সাধু সংঘ ও লালন সঙ্গীতের আসর। ফকির মনোরঞ্জন সাইজীর তৃতীয় তিরোধান দিবস উপলক্ষে লালন গবেষক অধ্যক্ষ তপন বসু এ সাধু সংঘ ও লালন সঙ্গীতের আয়োজন করেন।

আলোচনায় অংশ নেন লালন গবেষক সুমন শিকদার, ঝিনাইদহ জেলা কালচারাল অফিসার জসিম উদ্দিন, অধ্যাপক সাইদুর রহমান, গৌতম বসু,শ্যামল ঘোষ, সবিতা বসু, কেরামত সাইজী প্রমুখ।

এরপর রাতভর চলে লালন সঙ্গীতের আসর। আসরে নূর আলী, আলমগীর হোসেন, দিদার শাহ, বিমল বাউল, অধীর গোস্বামী, লাকি বেগম, তমাল তনু বসুসহ বিভিন্ন টিভি চ্যানেল ও বেতারের খ্যাতিমান বাউল শিল্পিরা সঙ্গীত পরিবেশন করেন।

বিভিন্ন এলাকা থেকে আসা লালন ভক্ত ও সঙ্গীতপ্রেমিরা গোটা অনুষ্ঠান উপভোগ করে মুগ্ধ হন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: