মাগুরানিউজ.কমঃ
মাগুরা শহরের নতুনবাজারস্থ নবগঙ্গা নদীর মাগুরা-শ্রীপুর সংযোগ রক্ষাকারী ব্রীজ সংলগ্ন নদীর পাড়ে কয়েকটি স্থানে ধ্বস দেখা দিয়েছে। গত কয়েক দিনের প্রবল বর্ষণে এমনটা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এতে গুরুত্বপূর্ণ ওই ব্রীজ ও সংলগ্ন রাস্তাটি ধ্বসে পড়ার আশংকা দেখা দিয়েছে। দ্রুত সংস্কার না হলে রাস্তা ও ব্রীজটি ক্ষতিগ্রস্থ হওয়ার আশংকা করেছে এলাকাবাসি। এতে মাগুরার সাথে শ্রীপুরের যোগাযোগ ব্যাহত হওয়ার আশংকা রয়েছে। একই সঙ্গে ট্যাঙ্গাখালি এলাকায় যাতায়াতের জন্য একমাত্র রাস্তাটিও ক্ষতিগ্রস্থ হওয়ার আশংকা রয়েছে। এলাকাবাসী দ্রুত নদীর পাড় রক্ষার জন্য কর্তৃপক্ষের প্রতি আবেদন জানিয়েছেন।
পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন।


