মাগুরায় প্রধান শিক্ষকের অপসারণের দাবীতে মানববন্ধন

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

প্রধান শিক্ষক হলেও নিয়মিত স্কুলে আসেন না। আবার স্কুলে আসলেও হাজিরা খাতায় স্বাক্ষর করেই বাড়িতে গিয়ে দিনভর ব্যস্ত থাকেন নিজের ক্ষেত খামারের পরিচর্যা নিয়ে। অনেক সময় স্কুলের শিক্ষার্থীদের মাঠে নিয়ে তার জমির আগাছা পরিস্কার করানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। আলোচিত ওই প্রধান শিক্ষকের নাম ফারুকুজ্জামান দলু। মাগুরা সদরের পাটকেলবাড়ি আখেজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বাড়ি পাটকেলবাড়ি গ্রামে স্কুলের অদূরেই।

আজ বৃহস্পতিবার দুপুরে স্কুল প্রাঙ্গনে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী বিক্ষোভ প্রদর্শন ও মানবন্ধন করছে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে। প্রধান শিক্ষক ফারুকুজ্জামান দলুর স্বেচ্ছাচারিতা ও অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে নানা শ্লোগান দিয়ে তাকে অপসারণ ও অবৈধ ম্যানেজিং কমিটি বাতিলের দাবী জানিয়েছেন তারা।

এলাকাবাসীর অভিযোগ, ওই প্রধান শিক্ষকের কারনে শিক্ষার্থীরা স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। এক সময় দুই’শ শিক্ষার্থী থাকলেও বর্তমানে মাত্র  অর্ধশতাধিক শিক্ষার্থী প্রতিদিন স্কুলে উপস্থিত হয়। যে কারনে  এলাকার প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে।

পাটকেলবাড়ি গ্রামের সামাজিক মাতব্বর আব্দুল বারিক ও হাজী আহম্মদ মাষ্টার অভিযোগ করেন, একজন প্রধান শিক্ষকের কারনে বাচ্চাদের লেখা পড়া নিয়ে বিপাকে পড়েছেন তারা। যে কারনে স্কুলটিকে রক্ষা করতে বাধ্য হয়ে গ্রামবাসী প্রধান শিক্ষকের অপসারণ ও অবৈধ ম্যানেজিং কমিটি বাতিলের দাবীতে আজ বৃহস্পতিবার দুপুরে স্কুল প্রাঙ্গনে বিক্ষোভ ও মানববন্ধন করেছে।

এ বিষয়ে প্রধান শিক্ষক ফারুকুজ্জামানের বলেন, এলাকার সামাজিক রাজনীতির কারনে প্রতিপক্ষরা তার বিরুদ্ধে এ সব করছেন।

ছবি-সৌজন্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: