মাগুরা জেলা প্রশাসনের অনন্য সম্মাননায় ৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরার আলমখালীতে গত ৬ জুনের ভয়াবহ সড়ক দূর্ঘটনার সময় উদ্ধার কাজে অবদান রাখার জন্য ফায়ার সার্ভিস, পুলিশ বিভাগ, স্বাস্থ্য বিভাগ, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মাহবুবর রহমান ও হাজরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেনকে আনুষ্ঠানিক সম্মাননা জানিয়েছে মাগুরা জেলা প্রশাসন।

বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডি এলজি) জনাব আজিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মাননা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জনাব মো: আতিকুর রহমান।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুনিবুর রহমান, সিভিল সার্জন ডা. সাদ উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, হাজরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন, ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মনিরুল ইসলামসহ অন্যরা।

সম্মাননা সভায় জানানো হয়, ৬ জুলাই রাত ১১টায় ঘটে যাওয়া মারাত্মক ওই দূর্ঘটনায় জেলা প্রশাসনসহ জেলার সবগুলি ইউনিট অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করায় মাত্র দুজনের প্রাণহানির মধ্য দিয়েই মারাত্মক ওই দূর্ঘটনা মোকবেলা করা গেছে। দ্রুত উদ্ধার ও চিকিৎসার কারণে বেঁচে গেছে অন্তত ১২জন মারাত্মক আহত ব্যক্তির জীবন। অতিরিক্ত জেলা প্রশাসক নিজে প্রথম রক্ত দিয়ে আহতদের সেবায় এগিয়ে আসেন। তাই একাজে যারা প্রত্যক্ষ ভূমিকা রেখেছেন করেছেন তাদেরকে উৎসাহিত করতেই এ সম্মাননার আয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: