মাগুরানিউজ.কমঃ
মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী শীঘ্রই রেলের আওতায় আসবে মাগুরা, আর সেকারনে রেলপথ মন্ত্রী মুজিবুল হক ১৫ই জুলাই মাগুরা পরিদর্শনে আসছেন। রেলপথ মন্ত্রীর আগমন উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি।
সোমবার এ্যাডঃ সাইফুজ্জামান শিখর রামনগর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে মাননীয় মন্ত্রী মহোদয়ের আগমন উপলক্ষে সভাস্থল পরিদর্শন করেছেন। এসময় মাগুরা জেলা আওয়ামীলীগয, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


