মাগুরায় উল্টো রথযাত্রা ও রথের মেলা অনুষ্ঠিত

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে মাগুরায় আজ হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বসেছে বিরাট গ্রামীণ মেলা।

এ উপলক্ষে মাগুরা সাতদোহা মহাশ্মশান প্রাঙ্গণে চলছে রথযাত্রা ও গ্রামীণ মেলা। জেলার শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা উপজেলার বিভিন্ন জায়গায় রথ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার দুপুর থেকে হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষ নির্বিশেষে রশি টেনে রথ চালনা ও পূজা সম্পন্ন করেন।

এ উপলক্ষে আয়োজন করা হয় গ্রামীণ মেলা। মেলায় নানা প্রকার খাদ্যদ্রব্য, খেলানা ও সাংসারিক তৈজষপত্র বিক্রি করা হয়। ঈদ আর রথযাত্রা একই দিনে হওয়ায় দর্শনার্থীওদের ঢল নামে।

হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাসমতে জগন্নাথ দেবের রথের রশি টানলে পাপ ক্ষয় হয়।

এ যাত্রার যাত্রী শ্রীকৃষ্ণ, বলরাম ও তাদের একমাত্র বোন সুভদ্রা। তিন ভাইবোনে এদিন মামাবাড়ি থেকে আটদিন পর বাড়ি ফিরে আসেন। তাই তাকে বলা হয় উল্টো রথ।

ধর্মমতে রথের চাকা টানা পূণ্যের কাজ। রথের চাকা টানলে জীবনের দুঃখভোগ শেষ হয়ে মুক্তি লাভ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: