মাগুরানিউজ.কমঃ
জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল এনটিভি ১৫ বছরে পদার্পণ করেছে আজ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশের ন্যায় মাগুরাতেও নানা আয়োজনে পালিত হয়েছে দিবসটি।
সকালে এ উপলক্ষ্যে একটি শোভাযাত্রা মাগুরা প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিন শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
পরে মাগুরা জেলা প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মাগুরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মিহির লাল কুরির সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান বাবু পঙ্কজ কুমার কুন্ডু, প্রেসক্লাবের সাধারন সম্পাদক শামীম আহমেদ খান, সাংবাদিক সাইদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনটিভির সিনিয়র স্টাফ রিপোর্টার মাগুরা জেলা প্রতিনিধি মো: শফিকুর রহমান।


