মাগুরানিউজ.কমঃ
মাগুরার বিনোদপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ ২০১৭ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিনোদপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: খায়রুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনোদপুর বি,কে ম্যাধমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বাবু সাধন কুমার সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাতা সদস্য আলহাজ্জ শাহ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাশেদ মোল্যা, উপজেলা কৃষকলীগের সভাপতি মশিউর রহমান টুকু প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা যুবলীগের সভাপতি ও প্রেসক্লাব মহম্মদপুরের সদস্য সচিব অত্র প্রতিষ্ঠানের অধ্যাপক বিপ্লব রেজা বিকো।
তথ্য ও ছবি- মো: লাইচুর রহমান


