মাগুরানিউজ.কমঃ
খুশিতে মায়ের ফোন, তোমার মেয়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। তাড়াতাড়ি মিষ্টি নিয়ে এসো।’ আজ মাগুরা শহরের হোটেলে দোকানে ভিড় একটু বেশিই।
প্রাথমিকের সমাপনী পরীক্ষার ফল ছোট্ট সোনামণিদের কাছে প্রথম শিক্ষা জীবনের সফলতার ফল। তাই উচ্ছ্বাস আর আনন্দেরও কোনো সীমা-পরিসীমা ছিল না। আনন্দের লেশ ছুঁয়ে গেছে বাবা-মাকেও। ছোট্ট সোনামণির সাফল্য যেন বাবা-মা প্রাণভরে উপভোগ করছেন। আর এ কারণেই ফল পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে গেছেন মিষ্টি কিনতে। আর শহরের মিষ্টির দোকানেও ভিড় পড়ে যায়। এছাড়া ভিড় দেখা গেছে, ফুলসহ বিভিন্ন মার্কেটে খেলনা ও ছোট্ট শিশুদের নানা উপহার সামগ্রীর দোকানেও।
বালিকা বিদ্যালয়ের জয়ীর বায়না, ‘মা আজই আমাকে বিরিয়ানি কিনে খাওয়াতে হবে।’ সঙ্গে সঙ্গে একই রকম বায়না শোনা যায় জয়ীর বন্ধুদেরও।


