ঈদের প্রধান জামাতের অপেক্ষায় ঐতিহাসিক নোমানি ময়দান ঈদগাহ

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদকঃ

প্রতিবারের মতো এবারও মাগুরার সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হবে মাগুরার ঐতিহাসিক নোমানি ময়দানস্থ ঈদগাহ ময়দানে। এরই মধ্যে ঈদ জামাতের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

জামাত নির্বিঘ্ন করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। প্রবেশ পথে থাকবে র‌্যাব-পুলিশের নিরাপত্তা চৌকি। নামাজ শুরুর আগে পুরো মাঠ তল্লাশি করা হবে মেটাল ডিটেক্টর দিয়ে। এরই মধ্যে মাঠের নিয়ন্ত্রণ হাতে নিয়েছে পুলিশ প্রশাসন। মুসল্লিরা যাতে নির্ভয়ে এবং নিরাপদে নামাজ আদায় করতে পারেন সেজন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। যে কোনো ধরনের নাশকতা এড়াতে গোয়েন্দা সংস্থার পাশাপাশি সাদা পোশাকে পুলিশ মাঠে থাকবে।

ঈদ জামাতের জন্য মাঠ পুরোপুরি প্রস্তুত জানিয়ে জেলা প্রশাসক ও পৌরসভা কতৃপক্ষ জানিয়েছেন, ‘মুসল্লিরা যাতে নিরাপদে নামাজ আদায় করতে পারে তার জন্য সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: