মাগুরা শহরে ভিড় এখন আতর-টুপির দোকানে

মাগুরানিউজ.কমঃ

শহর প্রতিবেদকঃ

শেষ মূহুর্তের কেনাকাটায় ভিড় জমেছে সুগন্ধি আতর, সুরমা ও টুপির দোকানগুলোতে। ঈদ উৎসবে মেতে উঠা ছোট বড় সব বয়সী মানুষের মিছিলের হিড়িক যেন আতর-টুপির দোকন ঘিরে। ফুটপাত থেকে শুরু করে ছোট বড় দোকানগুলোতে ক্রেতার ভিড়ে হিমশিম খাচ্ছে বিক্রেতারা।

মাগুরা শহরে বিভিন্ন স্থানে বিপণিবিতান ও ছোট বড় মার্কেটগুলোর পাশে ভ্রাম্যমান বিক্রেতারা টুপি-সুরমা ও আতরের পসরা সাজিয়েছে। দেশি-বিদেশি সুগন্ধি আতর, সুরমা আর টুপি কেনায় ভিড় দেখা গেছে জামে মসজিদ সংলগ্ন দোকানগুলোতে সবচেয়ে বেশি।

বিক্রেতারা বলছেন, চাহিদা আরো বাড়বে। বিভিন্ন নামী-বেনামী প্রতিষ্ঠানের আতর-সুরমার পাশাপাশি দেশি-বিদেশি বাহারি টুপি শোভা পাচ্ছে দোকানগুলোতে।

জানা গেছে, পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, আফগানিস্থান, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর রকমারী ডিজাইন আর নজরকাড়া মূল্যে টুপির পাশাপাশি দেশি প্রতিষ্ঠানের টুপি বিক্রি হচ্ছে।

মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদের পাশাপাশি রমজান, শবে বরাত, শবে মেরাজ, শবে কদর ও ঈদ-ই মিলাদুন্নবীতে পুরুষ মানুষের আতর ও টুপি কেনার চাহিদা অনেক বেড়ে যায়।

টুপি বিক্রেতা আবুল হোসেন জানান, ঈদ যতই ঘনিয়ে আসছে, ততই টুপি আতর বিক্রি বাড়ছে। প্রতিদিন প্রায় দেড়’শ টুপি বিক্রি হচ্ছে । গড়ে ৩ হাজার থেকে ৫ হাজার টাকার টুপি সুরমা ও সুগন্ধি আতর বিক্রি হচ্ছে বলেও তিনি জানান।

এদিকে সব শ্রেণীর মানুষের জন্য হরেক মূল্যে বিক্রি হওয়া টুপি,আতর ও সুরমার মধ্যে রয়েছে মানের পার্থক্য। যা নিম্নবিত্ত থেকে শুরু করে একেবারে উচ্চবিত্ত শ্রেণীর মানুষের ক্রয় সাধ্যের মধ্যে সীমাবদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: