স্বল্পপুঁজিতে লাভবান মাগুরার ক্ষুদ্র আম ব্যবসায়ীরা

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

মাগুরাতে আমের ব্যবসায় বেশির ভাগ লাভবান হচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। প্রতি মৌসুমে এ ব্যবসায় স্বল্প পুঁজি খাটিয়ে জেলার ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রত্যেকেরই ব্যাপক লাভবান হওয়ার রেকর্ড রয়েছে। যার কমতি ঘটেনি এবারও।

ফলে বর্তমানে তাদের অনেক ব্যস্ত সময় কাটছে। এরা বাজার মূল্য দেখে সেই মোতাবেক আম ক্রয় করে বাজারে বেশি মূল্যে বিক্রি করে থাকেন। তাই বড় ব্যবসায়ীদের মতো লোকশান গুনতে হয়না তাদের।

জেলার গ্রামে-গ্রামে ফেরি করে আম ক্রয়, অথবা ক্ষুদ্র পরিসরে দু’একটি চুক্তিভিক্তিক আমগাছ ক্রয়, এরপর বাজারে এনে আড়তে বিক্রি। এটা তাদের প্রতিদিনের চিত্র। ব্যবসায়ীরা বলছেন, বর্তমানে আমের বাজারও ভালো। তারা বিক্রিও করছেন আশানুরুপ। এতে করে তাদের এখন ভালো সময় কাটছে।

স্থানীয় সূত্রমতে, প্রতি বছরই আমের মৌসুমে এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীরা ব্যস্ত সময় কাটান। এখানে বড়-বড় ব্যবসায়ীরা চুক্তিমূল্যে বাগান কিনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে আম চালান করলেও পাশাপাশি ক্ষদ্র ব্যবসায়ীরা একেবারে বসে থাকেন না। তারা ফেরি করে গ্রামে গ্রামে আম কিনেন। এরপর ছোট বাজার ও স্বল্প পরিসরে কাছের শহরে নিয়ে তা বিক্রি করে থাকেন।

আম বাগান মালিক জিন্নাত আলী বলেন, অত্র এলাকায় যারা চুক্তিভিত্তিক আমের বাগান কিনে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে ট্রাকযোগে আম চালান দেয় তাদেরকে আমরা স্থানীয় ভাষায় আমের ব্যাপারী কিংবা ব্যাবসায়ী বলে থাকি। অথচ যারা বাড়ি-বাড়ি ঘুরে স্বল্প পুঁজি খাটিয়ে গাছ থেকে ঝরেপড়া অথবা পাকা আম কিনে হাটে বাজারে বিক্রি করে তাদের বলি হকার। বাস্তব অর্থে এরা হকার না, এরা ক্ষুদ্র ব্যবসায়ী। একদিন না একদিন চেষ্টা করলে এরাও বড় ব্যাপারী হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: