মাগুরায় শীতের সবজির বেজায় ফলনে বিরাট চিন্তায় কৃষক

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরায় শীতের সবজি’র মাথা নষ্ট দাম। মাগুরা কাঁচা বাজারের ব্যাপারীরা বলছেন, এখন শীতের সবজির ভরপুর মৌসুম। প্রচুর আমদানি। শীতের সবজির বেজায় ফলনে বিরাট চিন্তায় রয়েছেন কৃষক। প্রায় সব কাঁচামালের দামই কমে গেছে। অনেক লোকসান দিয়ে সবজি বিক্রি করতে হচ্ছে কৃষকদের। আর যেসব শাক-সবজি বাজারে আনা সম্ভব হচ্ছেনা, সেগুলো মাঠেই পরে থাকছে।

মাগুরার প্রতিটি হাটবাজারে শীতের সবজি ফুলকপি, মুলার প্রচুর আমদানি থাকলেও নেই ক্রেতা। আজ সকালে জেলার প্রধান পাইকারী কাচাবাজারে সরেজমিনে গিয়ে দেখা যায়, চাষিরা ফুলকপি ও মুলা বিক্রি করতে এসে বিপাকে পড়েছেন। ক্রেতাও নেই, দামও নেই। প্রতি পিছ ফুলকপি ৫ ও মুলা ২ টাকা। তবুও ক্রেতা নেই।

ফুলকপি চাষি জলিল জানান, ‘৪ বিঘা জমিতে কপিসহ সবজির আবাদ করেছিলাম। ৬ মন কপি আনছিলাম বিক্রির জন্য। কিন্তু ক্রেতা নেই, নেই দাম। বাড়ি ফেরত নিয়ে যাওয়ার ভ্যান ভাড়া না ওঠাই রেখেই যাচ্ছি।

মুলা চাষিরা জানান, বর্তমানে হাটে অনেক সবজির আমদানি। মুলা কেউ খায় না। বাড়ির গরুও খায় না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: