মাগুরানিউজ.কম:
মাগুরায় সড়ক দুর্ঘটনায় এক ট্রাকচালক নিহত ও অপর দুইজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা সদরের পারনান্দয়ালী পল্লী বিদ্যুৎ অফিস এর সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিম বিশ্বাস (৪০) মাগুরা সদর উপজেলার হাজরাপুর গ্রামের ছিরু বিশ্বাসের ছেলে।
আহত দু’জনের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হসপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুরা সদর থানার এসআই রবিউল ইসলাম জানান, শুক্রবার রাতে ঢাকা থেকে ট্রাকটি মাগুরার উদ্দেশ্য ছেড়ে আসে। সকাল সাড়ে ৭টার দিকে মাগুরা শহরতলীর পারনান্দুয়ালী পল্লী বিদ্যুৎ এলাকায় পৌছে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে একটি গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত হন। আহত হন ট্রাকের হেলপার জাকির হোসেন ও ট্রাকে থাকা মালামালের মালিক মাগুরা শহরের স্টেডিয়ামপাড়া বাসিন্দা জাহিদ রিজভীর শ্যালক খালেদ হোসেন (৩০)।
আহতদের মধ্যে খালেদ হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ট্রাকের হেলপার জাকির হোসেনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান এসআই রবিউল।


