ঈদ উপলক্ষে সুই–সুতায় জীবনের নকশা

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

নকশী কাঁথা, শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি, সেরোয়ানিসহ মাগুরার নারীকর্মীদের হাতে তৈরী নানা নকশী পণ্যের সুনাম ইতোমধ্যেই দেশের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে দেশের বাইরে। দেশ-বিদেশে চাহিদা বৃদ্ধির সাথে ব্যাপকভাবে প্রসার ঘটেছে এখানকার হস্তশিল্পের। আর ঈদকে সামনে রেখে এখানকার নকশী পণ্যের চাহিদাও অনেক গুণ বেড়ে গেছে। ঈদে নকশী সূচি পণ্যের বিপুল চাহিদা মেটাতে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন জেলার সূচিশিল্পীরা।

জেলায়  অনেক নারীকর্মী জড়িয়ে আছেন নকশী সূচিশিল্পের সঙ্গে। সুই-সুতায় নানা ডিজাইন, রং আর বর্ণে তারা ফুটিয়ে তুলছে নকশী কাঁথা, বেডকভার, শাড়ি, ফতোয়া, পাঞ্জাবি, সালোয়ার-কামিজসহ নানা সূচি পণ্য। উন্নতমানের এখানকার নকশী সূচি পণ্য ইতোমধ্যে ঢাকাসহ দেশের সব বড় শহরের বাজার দখল করেছে। একই হারে এই পণ্যের প্রসার ঘটেছে বিদেশেও।

ঈদকে সামনে রেখে এখানকার নকশী পণ্যের বিপুল চাহিদা মেটাতে এখন দিন-রাত কাজে ব্যস্ত থাকতে হচ্ছে তাদের। বাড়তি দু’পয়সা আয়ের জন্য কর্মীরা কাজ করছে রাত জেগেও। নিজের খরচ আর ঈদে দু’পয়সা হাতে পাবার আশায় স্কুলছাত্রীরাও জড়িয়ে পড়েছে এ কাজে। শহরের শো-রুমের জন্য নতুন নতুন নকশী কাঁথা, বেডকভার, শাড়ি, লেহেঙ্গা, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ, ফতোয়া তৈরী হচ্ছে। এসব পণ্যের বিপুল চাহিদা মেটাতে হিমসিম খেতে হচ্ছে মাঝারি উদ্যোক্তাদের। উদ্যোক্তারা বলছেন, সুতা ও কাপড়ের দাম বেড়ে যাওয়ায় এবার উৎপাদন খরচ বেড়েছে। তবে দাম রয়েছে ক্রেতার নাগালের মধ্যেই। বিক্রিও হচ্ছে বেশ ভালো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: