মাগুরানিউজ.কমঃ
মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে ৩০জন গ্রেফতার হয়েছে । আজ শুক্রবার জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ এই ৩০জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে ।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো: তরিকুল ইসলাম জানান, বিশেষ অভিযান চালিয়ে পুলিশ ৩০জন কে গ্রেফতার করেছে । জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয় । এরা বিভিন্ন মামলার পলাতক আসামি ।


